ছবিঃ সিএনআই
বিনোদন প্রতিবেদক : পর্যটনকে জনপ্রিয় করা, পরিবেশের প্রতি সচেতনতা বাড়ানো এবং সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে মিডিয়া রান-২০২৬। শনিবার (২৮ নভেম্বর) সকালে পুলিশ প্লাজা থেকে শুরু হওয়া এ আয়োজনে সাংবাদিক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার প্রায় এক হাজার মানুষ অংশ নেন।
‘রান ফর ট্যুরিজম, রান ফর ক্লিন এয়ার’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় ৭ দশমিক ৫ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান নামে দুটি বিভাগ ছিল। ৭ দশমিক ৫ কিলোমিটার বিভাগে সাংবাদিক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার প্রায় এক হাজার মানুষের সাথে এতে অংশ নেন ইউনিকর্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং জিটিভির সংবাদ উপস্থাপক মামুনুর রশীদ রাজ।
দৌড় প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মন্ত্রী বলেন, একটি দেশের পর্যটনকে বুঝতে হলে তার প্রকৃতি, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে হয়। বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য ও ঐতিহাসিক নিদর্শন পর্যটনশিল্পের বিকাশে বড় সম্ভাবনা তৈরি করেছে। তবে এসব সম্পদ যথাযথভাবে সংরক্ষণ করা না গেলে দীর্ঘমেয়াদে পর্যটনের সুফল পাওয়া সম্ভব হবে না।
পর্যটন খাতের সঙ্গে পরিবেশের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বায়ুদূষণ, প্লাস্টিকের ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং অপরিকল্পিত নগরায়ণ পরিবেশের জন্য বড় হুমকি। এসব সমস্যা মোকাবিলায় পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।
দেশের পর্যটন অবকাঠামো ও সম্ভাবনাকে সমন্বিতভাবে এগিয়ে নিতে ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট নিয়ে একটি মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে বলেও জানান তিনি। একই সঙ্গে এ ধরনের আয়োজন ঢাকার বাইরে কক্সবাজারসহ দেশের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকাগুলোতে আয়োজনের ওপর গুরুত্ব দেন।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের পর্যটন আকর্ষণ সম্পর্কে জনসচেতনতা বাড়ার পাশাপাশি পরিবেশ রক্ষা ও নিয়মিত শারীরিক অনুশীলনে মানুষের আগ্রহ তৈরি হবে।
অনুষ্ঠানের শেষপর্বে তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পর্যটনমন্ত্রী। এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ...
নিউজ ডেস্কঃ ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে ভয়ের পরি...
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়ি...
নিজস্ব ডেস্ক : স্বৈরাচারী শাসনামলে সুশাসনের অভাবে দেশের মানুষকে চড়া মূল্য দি...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে জাত...

মন্তব্য (০)