• অপরাধ ও দুর্নীতি

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গাজীপুরের ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে কাঠের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) রাতে ৩টার দিকে ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুতের অফিসে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া জানান, পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও জড়িতদের শনাক্তের বিষয়ে তদন্ত সাপেক্ষে জানা যাবে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী জানান, রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে অফিস এরিয়ায় রাখা কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করলে সেখানে আগুন ধরে যায়।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo