• অপরাধ ও দুর্নীতি

সার পাচার চেষ্টার দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে সার পাচার চেষ্টার দায়ে এরশাদ আলী নামে এক সার ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভোররাতে সদর উপজেলার হারাটি ইউনিয়নের  মহেন্দ্রনগর বাজার এলাকার স্থানীয়রা সার বোঝাই তিনটি ইজিবাইক আটক করে।

জানাগেছে, ভোরের আলো ফোটার আগে পাচারের উদ্দেশ্যে  তিনটি ইজিবাইক বোঝাই করে ৪৫ বস্তা ডিএপি সার অন্যত্রে নিয়ে যাচ্ছিল ব্যবসায়ী এরশাদ আলী। এসময় বিষয়টি টের পেয়ে সারসহ ওই তিনটি ইজিবাইক আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন ইজিবাইকসহ ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস। পরে  সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে হারাটি ইউনিয়নের বড়নতল এলাকার খয়বর আলীর ছেলে অভিযুক্ত কীটনাশক ও সার ব্যবসায়ী এরশাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন তিনি। এসময় জব্দকৃত সার ইউনিয়নের কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস জানান, স্থানীয়দের খবরে ঘটনা স্থানে এসে তিনটি ইজিবাইকসহ ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সার ব্যবসায়ী এরশাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত সার ইউনিয়নের কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo