ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে মামলা করা হয়েছে ৬২টি। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য জব্দসহ তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
মো. আকতার হোসেন জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৯, লালবাগ বিভাগ ৫৮, ওয়ারী বিভাগ ৭৪, মতিঝিল বিভাগ ৩৯, তেজগাঁও বিভাগ ৭১, মিরপুর বিভাগ ১২৭, গুলশান বিভাগ ২৩, উত্তরা বিভাগ ৫১ এবং এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেফতার করেছে।
তিনি জানান, অভিযানকালে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১৬৩৩ পিস ইয়াবা, ২ দশমিক ৫ গ্রাম হেরোইন, ৫টি মোবাইল, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রয়ের ৪৭ হাজার ৯০ টাকা, ২টি বিস্ফোরিত স্মোক বোমার খোসা ও ৮টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)