• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর ফাঁসি

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রী তমা খাতুনকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী জনি মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি জনি মিয়া পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত জনি মিয়া (৩৫) জামালপুর সদর উপজেলার দড়িমোহনপুর এলাকার ইয়াকুব আলীর ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালে জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকার উম্মে কুলছুমের মেয়ে তমা খাতুনের সঙ্গে জনি মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় কনের পরিবার বরপক্ষকে পাঁচ হাজার টাকার হাঁড়িপাতিল ও কাপড়চোপড় দেয়।

বিয়ের কয়েক মাস পর অটোরিকশা কেনার জন্য শ্বশুরবাড়ির কাছে আড়াই লাখ টাকা যৌতুক দাবি করেন জনি মিয়া। দরিদ্র পরিবারটি দাবিকৃত টাকা দিতে না পারায় তমার ওপর নির্যাতন শুরু হয়। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ১৯ মার্চ দুপুরে তমা খাতুনকে শ্বাসরোধে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের মা উম্মে কুলছুম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত জনি মিয়াকে মৃত্যুদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) ফজলুল হক বলেন, মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত জনি মিয়াকে মৃত্যুদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

মন্তব্য (০)





image

মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ৮ জনের যাবজ্...

১

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর গোবিন্দল এলাকায় ...

image

জামালপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে আট বছর বয়সী এক শ...

image

ফরিদপুরে ডিবির অভিযানে চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ ...

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ব...

image

টেকনাফ সীমান্ত থেকে ১১ লাখ ইয়াবা ও ৫টি অস্ত্রসহ ২ মাদক ...

৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ১১ লাখ...

image

জামালপুর যৌনপল্লীতে ছদ্মবেশে পুলিশের অভিযান, সাড়ে ৬ কেজি ...

৫

জামালপুর প্রতিনিধি : ‘মাল লাগবে নাকি নারী লাগবে?&rsquo...

  • company_logo