• জাতীয়

‎দেশে সম্প্রীতি গড়তে হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সহাবস্থান জরুরি: ভারতীয় হাইকমিশনার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সম্প্রীতির দেশ গড়তে হলে পূজায় যে পরিবেশ বিদ্যমান, তা রোজ দরকার। দেশে সম্প্রীতি গড়তে হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সহাবস্থান জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

‎সোমবার (১৯ অক্টোবর) সকালে বনানী পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
‎
‎ভারতীয় হাইকমিশনার বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে এবার বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন হচ্ছে। সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি উল্লেখ করে তিনি আরও বলেন, পূজায় হাইকমিশনার হিসেবে নয়, পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে এসেছেন তিনি। উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে বলে আশা করেন ভারতীয় হাইকমিশনার।
‎
‎প্রসঙ্গত, আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী। সকাল থেকেই রাজধানীর রামকৃষ্ণ মিশনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে মহামায়ার আরাধনা। অষ্টমীর পূজার বিশেষ আকর্ষণ কুমারী পূজা। নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমারীকে দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।

মন্তব্য (০)





image

‎ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ আটক ৩ ‎

১

নিউজ ডেস্কঃ চব্বিশের আন্দোলনে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত...

image

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধা...

২

নিজস্ব ডেস্ক : বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং সফররত সং...

image

‎কপ৩১ সম্মেলনে বাংলাদেশের কূটনৈতিক অর্জন

৩

‎নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কন...

image

‎দেশের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশের জোগান দেয় প্রাণিসম্পদ খা...

৪

নিউজ ডেস্কঃ দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশের জোগান ...

image

‎ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের পোশাক শ্রমিকের মজুর...

৫

নিউজ ডেস্কঃ তৈরি পোশাক শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজা...

  • company_logo