• লিড নিউজ
  • জাতীয়

নিজ হাতে চারা রোপণ করে ‘সবুজায়ন কর্মসূচির’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর উপকণ্ঠে আমিনবাজার এলাকায় নিজ হাতে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।
‎
‎মহাসড়কের দুই পাশকে সবুজ ও নান্দনিক করে তোলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে সড়ক এলাকার সবুজ আচ্ছাদন বাড়ানো এবং পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
‎
‎কর্মসূচি উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও বৃদ্ধি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মহাসড়কের পাশে সবুজায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মন্তব্য (০)





image

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

১

নিউজ ডেস্কঃ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন অনুষ্...

image

‎ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ আটক ৩ ‎

২

নিউজ ডেস্কঃ চব্বিশের আন্দোলনে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত...

image

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধা...

৩

নিজস্ব ডেস্ক : বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং সফররত সং...

image

‎কপ৩১ সম্মেলনে বাংলাদেশের কূটনৈতিক অর্জন

৪

‎নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কন...

image

‎দেশের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশের জোগান দেয় প্রাণিসম্পদ খা...

৫

নিউজ ডেস্কঃ দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশের জোগান ...

  • company_logo