• লিড নিউজ
  • জাতীয়

‎৭ খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ: অ্যাটর্নি জেনারেল ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন, মেজর সিনহা হত্যা ও আবরার ফাহাদ হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, অবকাশকালীন ছুটির পর আদালত খুললেই মামলাগুলো দ্রুত শুনানি হবে।
‎
‎দীর্ঘদিন ধরেই এ মামলাগুলো হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। এর আগে ২০১৭ সালের ২২ আগস্ট নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার হাইকোর্টের রায় ঘোষণা করা হয়। রায়ে বিচারিক আদালতের দেওয়া ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
‎
‎২০২৫ সালের ২ জুন সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। এছাড়া ২০২৫ সালের ১৬ মার্চ আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।

মন্তব্য (০)





image

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

১

নিউজ ডেস্কঃ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন অনুষ্...

image

‎ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ আটক ৩ ‎

২

নিউজ ডেস্কঃ চব্বিশের আন্দোলনে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত...

image

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধা...

৩

নিজস্ব ডেস্ক : বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং সফররত সং...

image

‎কপ৩১ সম্মেলনে বাংলাদেশের কূটনৈতিক অর্জন

৪

‎নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কন...

image

‎দেশের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশের জোগান দেয় প্রাণিসম্পদ খা...

৫

নিউজ ডেস্কঃ দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশের জোগান ...

  • company_logo