• জাতীয়

৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ ‎

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ এনবিআরের দাবি করা ৫ অর্থ বছরের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে না চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণ।

‎রোববার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন গ্রামীণ কল্যাণের আইনজীবী।
‎
‎এর আগে গত ১০ অক্টোবর বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ রায়ের পুর্নাঙ্গ অনুলিপি প্রকাশ করেন। রায়ে, ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ে এনবিআরকে অবিলম্বে চাহিদাপত্র জারি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে বলেন, গ্রামীণ টেলিকমের নামে জমাকৃত উৎসে করের চালানের সুবিধা গ্রামীণ কল্যাণ নিজের কর পরিশোধ হিসেবে দাবি করতে পারে না। কর ফাঁকি দেয়ার এটি ধ্রুপদী নজীর বলে উল্লেখ করা হয় রায়ে।
‎
‎এর আগে এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল প্রতিষ্ঠানটি। পরে গত ১০ সেপ্টেম্বর রিট খারিজ করে রায় দেন আদালত।

মন্তব্য (০)





image

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

১

নিউজ ডেস্কঃ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন অনুষ্...

image

‎ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ আটক ৩ ‎

২

নিউজ ডেস্কঃ চব্বিশের আন্দোলনে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত...

image

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধা...

৩

নিজস্ব ডেস্ক : বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং সফররত সং...

image

‎কপ৩১ সম্মেলনে বাংলাদেশের কূটনৈতিক অর্জন

৪

‎নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কন...

image

‎দেশের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশের জোগান দেয় প্রাণিসম্পদ খা...

৫

নিউজ ডেস্কঃ দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশের জোগান ...

  • company_logo