• লিড নিউজ
  • জাতীয়

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে প্রয়োজনীয় অনুমতি পাওয়া সাপেক্ষে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রিয়াদগামী ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্তের বিষয়ে যাত্রীদের যথাসময়ে অবহিত করা হবে।   

এদিকে সৌদি আরবের জেদ্দা ও মদিনা রুটে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা এ দুটি বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

যাত্রীদের বাড়তি চাহিদা সামাল দিতে মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ পরিচালনা করছে বিমান। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এ ব্যবস্থা চালু থাকবে। এরপর ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, সংশ্লিষ্ট রুটগুলোর ফ্লাইট চলাচল ও সময়সূচির বিষয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।          

মন্তব্য (০)





image

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিব...

image

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুর

২

নিউজ ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থ...

image

ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূ...

৩

দেশের প্রান্তিক ও অসহায় মানুষের দোরগোড়ায় আইনি সহায়তা পৌঁছে দিতে প্যারালিগ্যাল সেবাকে প...

image

শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে ...

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ শিশু হাসপাতা...

image

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ ...

  • company_logo