• লিড নিউজ
  • জাতীয়

সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ এবারের শারদীয় দুর্গাপূজা সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি, সর্বোচ্চ নিরাপত্তা ও সর্বোচ্চ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

‎মন্ত্রী শুক্রবার রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ সংলগ্ন বনানী পূজার মাঠে 'গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন' আয়োজিত শারদীয় দুর্গাপূজার ‘মহাষষ্ঠী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
‎
‎মন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চা, উপাসনালয় নির্মাণ এবং কোনো ধরনের বৈষম্য ছাড়া সকল আচার-অনুষ্ঠান পালনের অধিকার সুনিশ্চিত করা হয়েছে।
‎
‎মন্ত্রী তার বক্তব্যে 'সাম্প্রদায়িক সম্প্রীতি' শব্দটির পরিবর্তে 'ধর্মীয় সম্প্রীতি' ব্যবহারের ওপর জোর দিয়ে বলেন, আমরা কেউ এখানে সম্প্রদায় হয়ে আসিনি। দেশের আইন-কানুন বা সংবিধান কাউকে সম্প্রদায় হিসেবে চিহ্নিত করে না। আমরা সবাই বাংলাদেশের সমান অধিকারপ্রাপ্ত স্বাধীন নাগরিক। তিনি বলেন, অতীতে সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক ফায়দা ও 'ভোটব্যাংক' হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হলেও বর্তমান সরকার নাগরিক হিসেবে সবার অধিকারকে প্রাধান্য দেয়।
‎
‎এবারের বনানী পূজামণ্ডপের মূল থিম 'জলজ'-এর আওতায় দেশীয় সংস্কৃতি, উপাদান ও আমেজে নির্মিত নান্দনিক সাজসজ্জার ভূয়সী প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশীয় ঐতিহ্যে রূপায়িত এই আয়োজন সত্যিই অসাধারণ ও প্রশংসনীয়।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীসহ আমন্ত্রিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ডিপ্লোমেটিক কোরের সদস্যবৃন্দ।
‎
‎অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাফুফে চেয়ারম্যান ও বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন) প্রমুখ।
‎
‎গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলোক সাহার সভাপতিত্বে এবং সদস্য স্বপ্না ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিনয় গোপাল রায়।
‎
‎মহাষষ্ঠীর শুভলগ্নে দুর্গা মায়ের আগমনী গান, নৃত্য পরিবেশনা, মঙ্গলপ্রদীপ প্রজ্বলন এবং শারদীয় বিশেষ সাময়িকী 'বোধন'-এর মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

মন্তব্য (০)





image

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

১

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ ...

image

শিশু হাসপাতালে ধূমপানরত চিকিৎসককে হাতেনাতে ধরলেন প্রধানমন...

২

‎নিউজ ডেস্কঃ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ...

image

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের ...

image

‎মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলা...

image

‎ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয়...

৫

নিউজ ডেস্কঃ ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও ...

  • company_logo