• লিড নিউজ
  • জাতীয়

সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করেছেন। তিনি সুরক্ষিত এ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় সংস্কার কাজ করার নির্দেশও দেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশনা দেন। 

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান এবং বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি সংসদ ভবনসংলগ্ন এলাকার সার্বিক পরিবেশ, অবকাঠামোগত অবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। 

প্রধানমন্ত্রী জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাঠ ও বাগানের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি সবুজায়ন ও বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

এ ছাড়া সংসদ প্লাজা ও এর আশপাশের এলাকায় যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রেখে প্লাজা এবং এর সংলগ্ন এলাকার নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

মন্তব্য (০)





image

‎সারাদেশের ২,৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি: সীমান্...

১

‎নিউজ ডেস্কঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে নিরাপত্...

image

‎বিশ্বের সেরা স্থাপত্যের স্বীকৃতি পেল বাংলাদেশের নারী শ্র...

২

নিউজ ডেস্কঃ সবুজে ঘেরা উঠান, পুকুরপাড়ের পথ আর গাছপালায় ঢাকা ...

image

‎গাড়ির গতি নিয়ন্ত্রণ, কঠোর নজরদারি ও চালকদের প্রশিক্ষণই ক...

৩

‎নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের নিবন্ধন, ড্রাইভ...

image

‎পূজামণ্ডপে সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্ক অবস্থায় পুলিশ দায়ি...

৪

‎নিউজ ডেস্কঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে পুলিশের কাছে স...

image

‎দুর্গাপূজায় এখন পর্যন্ত কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি ...

৫

‎নিউজ ডেস্কঃ আসন্ন দুর্গাপূজায় এখন পর্যন্ত কোনো নাশকতার ...

  • company_logo