• লিড নিউজ
  • জাতীয়

নতুন দায়িত্ব পেলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। কমিটির সভাপতি করা হয়েছে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশনা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ।

কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মহাপরিচালক (বিঅ্যান্ডআইটি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটির প্রধান কাজের মধ্যে রয়েছে ইউএনডিপি প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’-এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব পর্যালোচনা করে সুপারিশ দেওয়া এবং ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা।

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

মন্তব্য (০)





image

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

১

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ ...

image

শিশু হাসপাতালে ধূমপানরত চিকিৎসককে হাতেনাতে ধরলেন প্রধানমন...

২

‎নিউজ ডেস্কঃ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ...

image

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের ...

image

‎মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলা...

image

‎ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয়...

৫

নিউজ ডেস্কঃ ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও ...

  • company_logo