• লিড নিউজ
  • জাতীয়

‎৫ ধাপে হবে ইউপি নির্বাচন, ২১ জানুয়ারি শুরু: ইসি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপে করবে নির্বাচন কমিশন; প্রথম ধাপে ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি।

‎রাজধানীর আগারগাঁওয়ে সোমবার সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি কমিশন এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়।
‎
‎বৈঠক শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তিনি বলেন, সাড়ে চার হাজার ইউপির মধ্যে ৫ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
‎
‎প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল নির্বাচন হবে, চতুর্থ ধাপের ভোটের তারিখ ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে নির্বাচন হবে।
‎
‎প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।
‎
‎• প্রথম ধাপ: ২১ জানুয়ারি ২০২৭ (৮০টি উপজেলার ৮১৫ ইউপি)
‎
‎• দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি ২০২৭
‎
‎• তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল ২০২৭
‎
‎• চতুর্থ ধাপ: ১৩ মে ২০২৭
‎
‎• পঞ্চম ধাপ: ২৭ মে, ২০২৭
‎
‎নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এর আগে বলেছিলেন, “তফসিল আমরা ঘোষণা করব না। তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা স্লটগুলো বলে দেব যে, কোন কোন স্লটে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।”

মন্তব্য (০)





image

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধা...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দি...

image

পুলিশের ঊর্ধ্বতন আরও দুই কর্মকর্তা আটক

২

নিজস্ব ডেস্ক : পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটকের ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈ...

image

রামগঞ্জে রাতের আঁধারে বাসে আগুন

৩

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ বাসস্টেশনে অগ্নিকাণ্ডে...

image

রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

৪

নিউজ ডেস্কঃ মানুষের জানমালের নিরাপত্তা আর শান্তি-শৃঙ্খল...

image

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৫

নিজস্ব ডেস্ক : লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে আনা...

  • company_logo