• অপরাধ ও দুর্নীতি

জীবননগরে পুলিশের অভিযানে ৪৫৩ বোতল ফেনসিডিল সদৃশ উদ্ধার, আটক ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে পরিচালিত এক ঝটিকা অভিযানে ৪৫৩ বোতল অবৈধ ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

​গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন (৩৮) গয়েশপুর উত্তরপাড়া গ্রামের মো. আয়নাল মন্ডলের ছেলে।

​পুলিশ জানায়, সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ মাদক এনে গয়েশপুর উত্তরপাড়া গ্রামের দেলোয়ার হোসেন নিজ বাড়িতে বিক্রির উদ্দেশ্যে মজুত করে রেখেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জীবননগর থানা পুলিশ। অভিযান চলাকালে বাড়ির রান্নাঘরে সুকৌশলে লুকিয়ে রাখা দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে মোট ৪৫৩ বোতল ভারতীয় নিষিদ্ধ 'উইন কোরেক্স' ও 'এসকফ' সিরাপ উদ্ধার করা হয়। একই সাথে ঘটনার সত্যতা নিশ্চিত করে দেলোয়ারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

​জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখের সার্বিক তত্ত্বাবধানে এই সফল অভিযানে নেতৃত্ব দেন এসআই শাহিন আলম, এসআই পলাশসহ পুলিশের একটি চৌকস দল।

​অভিযানের বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, “গোপন খবরের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৪৫৩ বোতল অবৈধ কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য (০)





image

বগুড়ায় স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা, গ...

১

বগুড়া প্রতিনিধি : কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের সময় স্লি...

image

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব...

image

বরুড়ায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

৩

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ...

image

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ দু"সহোদর ভাই গ্রেপ্তার, ...

৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ব...

image

মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা,রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

৫

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থে...

  • company_logo