ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা থানার নহলিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মোঃ হারুন আর রশিদ(৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত মোঃ হারুন আর রশিদ পঞ্চগড় বোদা থানার ৬ নং মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়া পাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত ইজ্জত আলীর ছেলে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মোঃ আবু সাইম এর দিক নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল এসআই মোঃ মাসুম বিল্লাহ, এসআই মোঃ আরিফুর রহমান, এসআই মোঃ সাদেকুল ইসলাম, এএস আই আবুল কালাম, এএসআই আনোয়ার হোসেন অভিযান পরিচালনা করে।
পরে গ্রেপ্তারকৃত মোঃ হারুন আর রশিদ এর বসতবাড়ীর বিল্ডিং এর পূর্বপাশে ধানক্ষেতের মাঝের একটি স্থানে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এবং মোঃ হারুন আর রশিদকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ এনায়েত কবির জানায়, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে জেলায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।জননিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযান আরও জোরদার করা হবে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে বিপু...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ...
বগুড়া প্রতিনিধি : কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের সময় স্লি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ...

মন্তব্য (০)