• লিড নিউজ
  • জাতীয়

প্রধানমন্ত্রীর ভারত সফরের আলোচনা এখনো ইতিবাচক আছে: দীনেশ ত্রিবেদী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনা এখনো ইতিবাচক আছে, উভয় দেশের সরকারের প্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক হবে বলে জানিয়েছেন ঢাকায় নিয়োজিত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

‎আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের এ কথা জানান।
‎
‎দীনেশ ত্রিবেদী বলেন, ‘ভারত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ এখনো উন্মুক্ত আছে।’ তবে দুই দেশের সরকারের প্রধানের বৈঠক নিয়ে তাড়াহুড়ো কিছু দেখছেন তিনি।

‎পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হুমায়ুন কবিরের ঘণ্টাব্যাপী সাক্ষাতে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে জানান ভারতীয় হাইকমিশনার। সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার প্রতিমন্ত্রীকে তার নতুন পদে নিয়োগের জন্য অভিনন্দন জানান।

‎সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বিষয়াবলী এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। যার মধ্যে নিউ ইয়র্কে সদ্য সমাপ্ত ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
‎
‎প্রতিমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এবং জনগণের কল্যাণে নিহিত বিষয়গুলোতে ভারতের সঙ্গে একটি দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

‎ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায়...

১

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্...

image

এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

২

নিউজ ডেস্কঃ দেশে এলপিজির কোনো সংকট নেই উল্লেখ করে প্রধানমন্ত...

image

‎বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

৩

নিউজ ডেস্কঃ অবশেষে চালু হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। দীর্ঘ প্...

image

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হব...

৪

নিজস্ব প্রতিবেদক: মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উ...

image

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি খারাপ হলেও আর তেলের দাম বাড়...

৫

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলেও দেশ...

  • company_logo