• লিড নিউজ
  • জাতীয়

‎পর্যটন খাতে ২০ বছরে উল্লেখযোগ্য কাজ হয়নি: পর্যটনমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ দেশের পর্যটন খাতে গত ২০ বছরে উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি এবং এই খাতকে পুনরুজ্জীবিত করতে সরকার মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে বলে জানালেন বেসমারিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আইসিসিবি সেন্টারে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
‎
‎এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, শিগগিরই কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। দেশের জিডিপিতে পর্যটনের অবদান ৮ শতাংশে উন্নীত করতে চায় সরকার। পর্যটন খাতকে এগিয়ে নিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের প্রতিও জোর দেওয়ারও তাগিদ দেন তিনি।
‎
‎এদিকে, এবারের এই মেলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের দুই শতাধিক পর্যটন প্রতিষ্ঠানের প্রায় ৩০০টি স্টল ও প্যাভিলিয়ন স্থান পেয়েছে। মেলায় দেশি-বিদেশি আকর্ষণীয় ভ্রমণ গন্তব্যের প্রদর্শনীর পাশাপাশি আছে ট্যুর অপারেটরদের বিটুবি সেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

মন্তব্য (০)





image

১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

১

নিউজ ডেস্কঃ আগামী ১৬ ডিসেম্বর বুধবার। মহান বিজয় দিবসের ...

image

প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী ...

২

নিউজ ডেস্ক : বর্তমান গণতান্ত্রিক সরকার ইতিহাসে দ্রুততম সময়ে ...

image

হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসে...

image

আ.লীগ আসলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল ...

৪

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ...

image

হাম উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু

৫

নিউজ ডেস্কঃ সংক্রামক ব্যাধি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও...

  • company_logo