ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিককদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
তার ভাষ্য, শেখ হাসিনা বর্তমানে ভারতের জন্যও অপ্রয়োজনীয় বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও সমস্যা তৈরি করছে বলে ভারত উপলব্ধি করতে পারছে।
পরিস্থিতি বোঝাতে গিয়ে প্রতিমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, কাউকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানানোর পর যদি দেখা যায়, তিনি সেখানে এমন আচরণ করছেন এবং উল্টাপাল্টা কথা বলছেন যে তাঁকে বের করাও যাচ্ছে না, আবার তার আচরণ সহ্যও করতে হচ্ছে—তাহলে বিষয়টি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, ভারতের মুখপাত্রের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায়, সেখানে অপরাধীদের জন্য একটি নীতি এবং সাধারণ নাগরিকদের জন্য আরেকটি নীতি রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন। তাকে দেশে ফিরিয়ে আনার একমাত্র পথ প্রত্যর্পণ। তিনি নিজে থেকে দেশে ফিরে আসবেন, বিষয়টি এমন নয়; বরং তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।
নিউজ ডেস্কঃ আগামী ১৬ ডিসেম্বর বুধবার। মহান বিজয় দিবসের ...
নিউজ ডেস্ক : বর্তমান গণতান্ত্রিক সরকার ইতিহাসে দ্রুততম সময়ে ...
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ...
নিউজ ডেস্কঃ সংক্রামক ব্যাধি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও...
নিউজ ডেস্কঃ দেশে প্রথমবারের মতো সরকারি দলের কোনো ধরনের ...

মন্তব্য (০)