• জাতীয়

মোহনা টিভির সাবেক সিইও তছলিম গ্রেপ্তার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ও মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরী ওরফে ‘কাইল্যা তছলিম’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎বুধবার (২৫ নভেম্বর) রাতে পল্লবী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
‎
‎গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।
‎
‎পুলিশ ও গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারকে কেন্দ্র করে মিরপুর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, যার অন্যতম মূলহোতা হিসেবে তসলিম চৌধুরীর নাম উঠে এসেছে।
‎
‎পুলিশের দাবি, মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের অর্থের বিনিময়ে সংগঠিত করে সহিংসতা, হামলা ও ভাঙচুরের পরিকল্পনার সঙ্গে তিনি সরাসরি জড়িত। এ ঘটনায় তার শ্যালকের সম্পৃক্ততার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
‎
‎গোয়েন্দা সূত্র আরও জানায়, তসলিম চৌধুরী কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিখিলের অনুসারী এবং মিরপুরের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ক্যাশিয়ার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে কারাগারে থাকা কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ মজুমদারের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতেন তিনি।
‎
‎সর্বশেষ গত সোমবার কেরানীগঞ্জ কারাগারে তাদের সঙ্গে সাক্ষাৎ করে নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত নির্দেশনা নিয়ে আসেন বলে গোয়েন্দা সূত্রের দাবি। এরপর মিরপুরে বড় ধরনের সহিংসতার পরিকল্পনা করছিলেন তিনি।
‎
‎ওসি জালাল উদ্দিন জানান, মিরপুরে সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় জড়িত অন্যদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তসলিম চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আইন প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

১

নিউজ ডেস্কঃ আগামী ১৬ ডিসেম্বর বুধবার। মহান বিজয় দিবসের ...

image

প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী ...

২

নিউজ ডেস্ক : বর্তমান গণতান্ত্রিক সরকার ইতিহাসে দ্রুততম সময়ে ...

image

হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসে...

image

আ.লীগ আসলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল ...

৪

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ...

image

হাম উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু

৫

নিউজ ডেস্কঃ সংক্রামক ব্যাধি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও...

  • company_logo