• লিড নিউজ
  • জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এইচ.ই. জঁ-মার্ক সেরে-শার্লে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

‎বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, বিমান চলাচল, শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়ন এবং সাধারণ পরিষদের (ইউএনজিএ) অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এছাড়া জলবায়ু পরিবর্তন এবং বহুপক্ষীয় অংশীদারিত্বের বিষয়গুলোও নিয়েও আলোচনা হয়।
‎
‎বৈঠকে প্রতিমন্ত্রী অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি এবং ফার্মাসিউটিক্যালস খাতে আরও বেশি ফরাসি বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি তিনি আইনি উপায়ে কর্মী অভিবাসনের ওপর জোর দেন এবং অনিয়মিত অভিবাসন ও মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশের জিরো-টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
‎
‎এছাড়া, উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, যার মধ্যে ১৩ লাখ রোহিঙ্গার জন্য ফ্রান্সের মানবিক সহায়তা এবং তাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

মন্তব্য (০)





image

১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

১

নিউজ ডেস্কঃ আগামী ১৬ ডিসেম্বর বুধবার। মহান বিজয় দিবসের ...

image

প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী ...

২

নিউজ ডেস্ক : বর্তমান গণতান্ত্রিক সরকার ইতিহাসে দ্রুততম সময়ে ...

image

হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসে...

image

আ.লীগ আসলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল ...

৪

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ...

image

হাম উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু

৫

নিউজ ডেস্কঃ সংক্রামক ব্যাধি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও...

  • company_logo