• লিড নিউজ
  • জাতীয়

‎জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: ড. মাহদী আমিন ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিদ্যুতের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সোলার এনার্জিকে গুরুত্ব দেয়া হচ্ছে।’

‎আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।
‎
‎প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়িক নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের প্রসঙ্গে মাহদী আমিন বলেন, ‘২১টি ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বৈঠকে। এ সময় বিদ্যুৎ, গ্যাস ও খনিজ সম্পদ নিয়ে আলোচনা হয়েছে।’
‎
‎পাঁচটি এফএসারইউ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার জানিয়ে তিনি বলেন, ‘এফএসআরইউ ছাড়াও ল্যান্ডবেজ টার্মিনালের পরিকল্পনা নিচ্ছে সরকার।’
‎
‎তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সময়ে তৈরি হওয়া পুঞ্জিভূত সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়; প্রতিটি সমস্যাই নতুন সম্ভাবনার দাড় উন্মোচন করবে।’

মন্তব্য (০)





  • company_logo