ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর বৈঠকে জোর করে প্রবেশের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। পরে তাকে সচিবালয় নিরাপত্তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম নিজামুল হক। তিনি ডেইলি প্রেজেন্ট টাইমসের সিনিয়র স্টাফ রিপোর্টার বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কৃষি মন্ত্রণালয়ে আগমন উপলক্ষে আয়োজিত সভাকক্ষে প্রবেশের সময় অনুমোদিত তালিকায় নাম না থাকা সত্ত্বেও প্রবেশের চেষ্টা করেন নিজামুল হক। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে সচিবালয় নিরাপত্তা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান যুগান্তরকে বলেন, বিষয়টি আমরা জেনেছি। আমাদের একজন কর্মকর্তা সচিবালয়ে গেছেন। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...
নিউজ ডেস্ক : দেশের আট বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আব...
নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো ...
নিউজ ডেস্ক : রাজধানীসহ সারা দেশে হঠাৎ বেড়ে যাওয়া নাশকতামূলক ...
নিউজ ডেস্ক : বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামল...

মন্তব্য (০)