• লিড নিউজ
  • জাতীয়

প্রযুক্তি ও গবেষকদের সমন্বয়ে দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা সম্ভব: জুবাইদা রহমান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ প্রযুক্তি ও গবেষকদের মধ্যে সমন্বয় গড়ে তুলতে পারলে বাংলাদেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
‎
‎রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নভোথিয়েটার অডিটোরিয়ামে বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে তিনি এ কথা বলেন।
‎
‎ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতকে এমনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে, যাতে ভবিষ্যতে এই খাত থেকে দেশের জিডিপির ৫ শতাংশ আহরণ করা সম্ভব হয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবা একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
‎
‎এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে ট্রায়ালের মাধ্যমে কাজ করার চেষ্টা করছে সরকার। পাশাপাশি দেশে একটি ভ্যাকসিন রিসার্চ ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
‎
‎হেলথ টেক ইন্ডাস্ট্রির বিকাশ ঘটাতে পারলে হাসপাতালগুলোর বিশৃঙ্খল পরিবেশ থেকে বেরিয়ে আসা সম্ভব বলেও মন্তব্য করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন-জি তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

১

নিউজ ডেস্কঃ আগামী ১৬ ডিসেম্বর বুধবার। মহান বিজয় দিবসের ...

image

প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী ...

২

নিউজ ডেস্ক : বর্তমান গণতান্ত্রিক সরকার ইতিহাসে দ্রুততম সময়ে ...

image

হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসে...

image

আ.লীগ আসলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল ...

৪

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ...

image

হাম উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু

৫

নিউজ ডেস্কঃ সংক্রামক ব্যাধি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও...

  • company_logo