• লিড নিউজ
  • জাতীয়

‎শতভাগ সাক্ষরতার লক্ষ্যে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ গত পাঁচ বছরে সাক্ষরতার হার বেড়েছে মাত্র ২ দশমিক ৩ শতাংশ। ফলে এখনো দেশের প্রায় ২২ শতাংশ, অর্থাৎ প্রায় চার কোটি মানুষ নিরক্ষর। যারা এখনো পড়তে ও লিখতে পারেন না। এ অবস্থায় শতভাগ সাক্ষরতার লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তেজগাঁওয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‎
‎ববি হাজ্জাজ বলেন, শিক্ষার বাইরে থাকা মানুষদেরও সাক্ষরতার আওতায় আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
‎
‎শিশুদের স্কুলমুখী করতে মিড-ডে মিল, স্কুল ড্রেসসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজন হলে শিক্ষার্থীদের স্কুলে ধরে রাখতে আরও সুবিধা যুক্ত করবে সরকার। একইসঙ্গে নৈতিকতা ও কর্মদক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
‎
‎শিক্ষার বাইরে থাকা শিশু ও শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান আলোচনায় অংশ নেওয়া বক্তারা।

মন্তব্য (০)





  • company_logo