ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ মালয়েশিয়ার ৬৯তম জাতীয় দিবস ও মালয়েশিয়া দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সঙ্গে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে মালয়েশিয়ার জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৯ সালের মালয়েশিয়া সফর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, দুই দেশের মধ্যে বর্তমানে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য রয়েছে। ভবিষ্যতে বাণিজ্য আরও বাড়ানোর পাশাপাশি মুক্ত বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, বৈদ্যুতিক যান ও আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো অসাধু চক্র যাতে অভিবাসনপ্রত্যাশীদের সুযোগ নিতে না পারে, তা নিশ্চিত করতে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে।
এ ছাড়া শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর আহ্বান জানিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার গঠনমূলক ভূমিকা কামনা করেন স্থানীয় সরকার মন্ত্রী।
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...
নিউজ ডেস্ক : দেশের আট বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আব...
নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো ...
নিউজ ডেস্ক : রাজধানীসহ সারা দেশে হঠাৎ বেড়ে যাওয়া নাশকতামূলক ...
নিউজ ডেস্ক : বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামল...

মন্তব্য (০)