• লিড নিউজ
  • জাতীয়

‎ইতালিতে বৈধপথে বছরে ১২ হাজার বাংলাদেশির যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বৈধপথে প্রতিবছর ইতালিতে পরিবারসহ ১২ হাজার বাংলাদেশির যাওয়ার সুযোগ রয়েছে বলে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
‎
‎সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তেনিও আলেসান্দ্রোর সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
‎
‎স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশি নাগরিকদের অবৈধপথে ইতালিতে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইতালির রাষ্ট্রদূত। অবৈধভাবে যাওয়া থেকে বিরত থাকা ও সকলকে সচেতন করার ওপর জোর দিয়েছেন তিনি।
‎
‎ইতালি যেতে আগ্রহীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা ও প্রশিক্ষণের বিষয়ে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মন্তব্য (০)





  • company_logo