• লিড নিউজ
  • জাতীয়

‎নবম পে স্কেল: ৫ ধাপে বাড়বে পেনশন, কোন ধাপে কত বাড়বে?

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। যারা আগে অবসরে গেছেন এবং তুলনামূলক কম পেনশন পাচ্ছেন, তাদের জন্য স্বস্তিদায়ক এই পদক্ষেপে নিট পেনশন সর্বোচ্চ শতভাগ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

‎তবে এই বৃদ্ধির হার সবার জন্য একরকম নয়—কম পেনশনভোগীদের ক্ষেত্রে বৃদ্ধির হার বেশি, আবার তুলনামূলক বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার কম রাখা হয়েছে।
‎
‎মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত এই সিদ্ধান্তে বর্তমান নিট পেনশনের পরিমাণের ভিত্তিতে পাঁচটি ধাপে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে। এই অনুযায়ী, ৯ হাজার টাকা বা তার কম পেনশনে বৃদ্ধি হবে ১০০ শতাংশ; ৯,০০১ থেকে ২০ হাজার টাকার মধ্যে ৭৫ শতাংশ; ২০,০০১ থেকে ৩০ হাজার টাকায় ৬৫ শতাংশ; ৩০,০০১ থেকে ৪০ হাজার টাকায় ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি হলে বৃদ্ধির হার হবে ৫৫ শতাংশ।
‎
‎এটি একটি উদাহরণ দিয়ে বোঝা যাক—কোনো অবসরপ্রাপ্ত কর্মচারীর বর্তমান মাসিক নিট পেনশন ৯ হাজার টাকা হলে, শতভাগ বৃদ্ধিতে তা হবে ১৮ হাজার টাকা। কারও পেনশন ২০ হাজার টাকা হলে ৭৫ শতাংশ বৃদ্ধিতে সেটি দাঁড়াবে ৩৫ হাজার টাকায়। ৩০ হাজার টাকা পেনশনভোগীর ক্ষেত্রে ৬৫ শতাংশ বৃদ্ধিতে তা হবে ৪৯ হাজার ৫০০ টাকা, এবং ৪০ হাজার টাকা পেনশনে ৬০ শতাংশ বৃদ্ধির ফলে তা দাঁড়াবে ৬৪ হাজার টাকায়। এর চেয়ে বেশি অর্থাৎ ৪০ হাজার ১ টাকা বা তদূর্ধ্ব পেনশনধারীদের জন্য প্রযোজ্য হবে ৫৫ শতাংশ বৃদ্ধির হার।

মন্তব্য (০)





image

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্র...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর আবদুল গনি রো...

image

১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

২

নিউজ ডেস্কঃ আগামী ১৬ ডিসেম্বর বুধবার। মহান বিজয় দিবসের ...

image

প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী ...

৩

নিউজ ডেস্ক : বর্তমান গণতান্ত্রিক সরকার ইতিহাসে দ্রুততম সময়ে ...

image

হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসে...

image

আ.লীগ আসলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল ...

৫

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ...

  • company_logo