• লিড নিউজ
  • জাতীয়

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের কয়েকটি কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এ ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোন কোন কাজ করা যাবে না, তা স্পষ্ট করেছে দূতবাস।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বার্তা প্রকাশ করেছে দূতাবাস।

বার্তায় বলা হয়েছে, সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিসার আওতায় অনুমোদিত নয়।

এ ছাড়া ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো মার্কিন নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়ার উদ্দেশ্যে চাকরি বা কাজ করা যাবে না। একইভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রি বা একাডেমিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পূর্ণকালীন পড়াশোনা করাও এই ভিসার শর্তের লঙ্ঘন।

মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, বি১/বি২ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে পারিশ্রমিকের বিনিময়ে কর্মসংস্থানে যুক্ত হওয়াও অনুমোদিত নয়। তাই এ ধরনের ভিসায় ভ্রমণের আগে এর শর্ত ও বিধিনিষেধ সম্পর্কে যথাযথভাবে অবগত হওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের সতর্ক করা হয়েছে।

এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিল মার্কিন দূতাবাস। ওই বার্তায় বলা হয়েছিল, নির্ধারিত পড়াশোনার সঙ্গে সামঞ্জস্যহীন কাজে যুক্ত হওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা, নিয়মিত শিক্ষা কার্যক্রম এড়িয়ে যাওয়া কিংবা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে পড়াশোনা ছেড়ে দিলে শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে।

দূতাবাসের এসব সতর্কবার্তার মূল উদ্দেশ্য হলো, সংশ্লিষ্ট ভিসার শর্ত মেনে যুক্তরাষ্ট্রে অবস্থান নিশ্চিত করা এবং ভিসার অপব্যবহার এড়ানো।

মন্তব্য (০)





image

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলি নিয়ে জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক : ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থল...

image

‎জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরি...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতী...

image

সারা দেশের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশি...

image

সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ভ্রান্ত ধারণা ভেঙ...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতীত...

image

এস আলমের ইসলামী ব্যাংকের শেয়ার অবরুদ্ধের নির্দেশ

নিউজ ডেস্ক : এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে...

  • company_logo