• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

কক্সবাজারে প্রায় ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ছয়জন চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ এবং পুলিশের ব্যবহৃত ওয়াকিটকির মতো বিশেষ যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শহরের কলাতলী এলাকার হোটেল ‘সি-প্যালেস’ থেকে তাদের আটক করা হয়। 

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) অহিদুর রহমান শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে ও রামু থানার একটি অভিযোগের সূত্র ধরে এই অভিযান চালানো হয়। 

“ এই অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের সঙ্গে অন্তত আড়াই শতাধিক বিদেশি নাগরিক জড়িত। তারা কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। আমাদের অভিযান এখনও অব্যাহত রয়েছে।”প্রাথমিক তদন্তে এসব জানা গেছে বলেও জানান পুলিশ কর্মকর্তা  অহিদুর রহমান। 

পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। এই ছয়জনও সেই চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

হোটেল সি-প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের এই দলটি হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাদের কয়েকজনকে আটক করা হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo