• লিড নিউজ
  • জাতীয়

‎সবজির দাম কমলেও চড়া মাছ-ডিম; গ্যাস সংকটে কাটছাঁট বাজার তালিকায় ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কিছুটা কমলেও চড়া রয়েছে মাছ ও ডিমের বাজার। বিক্রেতারা বলছেন, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও সেই তুলনায় বিক্রি বেশ কম। ক্রেতারা বলছেন, তীব্র গ্যাস সংকটের কারণে বাধ্য হয়েই তারা বাজার তালিকায় কাটছাঁট করছেন। ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে প্রায় সব সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে।

‎কারওয়ান বাজারে প্রতি পিস লাউ গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকায়। কেজিতে ৪ টাকা কমে পেঁপে বিক্রি হচ্ছে ৮ থেকে ১২ টাকা কেজিতে, আর ১০ টাকা কমে টমেটো বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। তবে, বাড়তি রয়েছে মিষ্টি কুমড়ো ও বেগুনের দাম। আর কেজিতে ২০ টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৭০ টাকায়।

‎ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবজির কোনো কমতি নেই, কিন্তু সেই তুলনায় বিক্রি অনেক কম।

‎ব্যবসায়ীরা জানান, বাজারে পর্যাপ্ত সবজির সরবারহ রয়েছে। তবে ক্রেতা তেমন নেই। কারেন্ট নেই, গ্যাস নেই তাই ক্রেতাদের চাহিদা নেই বলে দাবি করছেন ব্যাবসায়ীরা। আর ক্রেতারা বলছেন, গ্যাস সংকট থাকায় তুলনামূলক কম সবজি কিনতে হচ্ছে।

‎ক্রেতারা জানান, তাদের গ্যাস সংকটের ফলে বাসায় রান্না হচ্ছে না। তাই আগের মতো বাজার করতে আসছেন না তারা।

‎এদিকে, মাছের বাজার চড়া। গত সপ্তাহের তুলনায় রুই,কই,শিং সহ নদীর মাছ কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ইলিশের দাম স্বাভাবিক থাকলেও চাষের চিংড়ির দাম কমেছে। ব্যবসায়ীদের দাবি, ক্রেতাদের নাগালের ভেতরেই আছে মাছের দাম।

‎মুরগির বাজার স্বাভাবিক থাকলেও বাজারে বেড়েছে ডিমের দাম। গত সপ্তাহের তুলনায় প্রতি ডজনে ১০ টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা এবং সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকা।

মন্তব্য (০)





image

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

নিউজ ডেস্ক : বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকার...

image

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলি নিয়ে জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক : ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থল...

image

‎জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরি...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতী...

image

সারা দেশের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশি...

image

সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ভ্রান্ত ধারণা ভেঙ...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতীত...

  • company_logo