• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ-ভারতের সম্পর্ক অতীতে আটকে থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ঢাকা-দিল্লির মধ্যে বাণিজ্য সম্পর্ক কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে ভাবছে দুই দেশ।

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীর সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
‎
‎দীনেশ ত্রিবেদী বলেন, প্রতিবেশী হিসেবে কেউ ছোট-বড় নয়। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক বাড়াতে চায় ভারত।
‎
‎বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বাগত জানাতে তার মন্ত্রণালয়ে আসা উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশের রাজনীতি নিয়ে নির্বাচিত সরকারই ভালো বোঝেন। আমরা চাই, জনগণের সাথে জনগণের সম্পর্ক বাড়াতে।
‎
‎এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বৈঠকে স্থানীয় নির্বাচন নিয়ে অভিজ্ঞতা বিনিময় হয়েছে। সরকারের কাছে নির্বাচনগুলো চ্যালেঞ্জিং বলেও জানান তিনি।

মন্তব্য (০)





  • company_logo