ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ফুটপাত দখল করে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না, আইন অমান্য করলে গ্রেপ্তারসহ কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ার দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে চাঁনখারপুল মোড় হতে বকশীবপর্যন্ত ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনাকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
প্রশাসক বলেন, ‘লাইসেন্স ছাড়া যত্রতত্র ব্যবসা করা যাবে না। হকারদেরও লাইসেন্স দেয়া হবে। লাইসেন্স নিয়ে হকারদের নীতিমালার আলোকে ব্যবসা পরিচালনা করতে হবে।’
এছাড়া হকারদের জন্য শুক্র ও শনিবার বিকেল ৪টা থেকে মতিঝিলে হলিডে মার্কেট বসানোর ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক।
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...
নিউজ ডেস্ক : দেশের আট বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আব...
নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো ...
নিউজ ডেস্ক : রাজধানীসহ সারা দেশে হঠাৎ বেড়ে যাওয়া নাশকতামূলক ...
নিউজ ডেস্ক : বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামল...

মন্তব্য (০)