• সমগ্র বাংলা

বিরামপুরে ৩টি ট্রাকের সংঘর্ষে একজন চালক নিহত, আরেক চালক হেলপারসহ আহত ৪

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরের বিজুল বাজার এলাকায় ৩টি ট্রাকের সংঘর্ষে বিপরিতমুখী ট্রাকের একজন চালক নিহত এবং আরেক ট্রাকের চালক হেলপারসহ ৪জন  আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক রশিদুল ইসলাম (৩৪), দিনাজপুরের জেলা সদরের শেখপুরা গ্রামের  আইয়ুব আলীর ছেলে।

বিরামপুর থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুরের বিজুল বাজার সংলগ্ন বিজুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অন্য

বিরামপুর হতে ছেড়ে আসা মাল বোঝাই একটি ট্রাক (রেজিস্টেশ নং-বগুড়া-ট-১১-১৭৫৪) মাল গোবিন্দগঞ্জের দিকে যাবার সময় (বগুড়া- ট-১১-১৭৫৪) একই দিকে গামী আরেকটি ট্রাক সামনের ট্রাকের পেছনে পিছনে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় সামনে মাল বোঝাই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে (বগুড়া - ট-১১-১৭৫৪) বিপরীতমুখী আরেকটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৩-৪৫২৫)  সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মালবাহী ট্রাকের চালক (বগুড়া-ট-১১-১৭৫৪) রশিদুল ইসলাম (৩৪) দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে।

খবর পেয়ে উদ্ধার অভিযানে অংশ নেয় বিরামপুর এবং ফুলবাড়ী উপজেলার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা।  আহত অন্য  ট্রাকের চালক এবং হেলপারসহ ৪জনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo