• সমগ্র বাংলা

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় যুবককে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা ও পূর্বশত্রুতার জেরে সজিব নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। সোমবার রাত একটায় গোদনাইল মুসলিমপাড়া এলাকায় রহমান মিয়ার বাড়ির সামনে এঘটনা ঘটে। সে ওই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে ও একটি পরিবহনের শ্রমিক। 

নিহতের স্বজনদের অভিযোগ, মাদক বিক্রিতে বাধা ও গত তিনমাস আগে মাইকেলকে পুলিশে ধরিয়ে দেয় সজিব। এনিয়ে পূর্বশত্রুতার জেরে সোমবার রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে তার গতিরোধ করে মাদক ব্যবসায়ী মাইকেল ও তার ছেলে আকাশ সহ ৭/৮ মিলে মারধর ও ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩শ" বিশিষ্ট হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সিদ্ধিরগঞ্জ থানা উপ-পরিদর্শক মাছুম বিল্লাহ জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই এ হত্যা। সার্বিক বিষয় নিয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে বলা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo