ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ইউনুস আলী (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা গ্রামে অভিযান চালিয়ে ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের নূর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ১২ই নভেম্বর রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অর্জুনডারা ব্রীজের পূর্বে মোগলবাসা গামী পাকা রাস্তায় গোড়াই ছোট ড্রেন ব্রীজের উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আ.লীগের ডাকা ১৩ই নভেম্বরের লকডাউন সফল করার লক্ষ্যে পেট্রোল দিয়ে টায়ার জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ইউনুস আলীসহ নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় পলাতক আসামি ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তবকপুর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সক্রিয় সদস্য।
এ বিষয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্কঃ মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এ...
নিজস্ব ডেস্ক : চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে ...
নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

মন্তব্য (০)