• সমগ্র বাংলা

লালমনিরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার সকালে লালমনিরহাট জেলার পদ্মকলি সুইট,হাজী বিরিয়ানি হাউজ, গল্পকথা ফাস্টফুড রেস্টুরেন্ট সহ বিভিন্ন শিশু খাদ্যের দোকানে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় মেয়াদোত্তীর্ণ নিম্নমানের শিশু খাদ্য চকলেট,জেলি,চিপস ও নকল ওরস্যালাইন, রং মিশ্রিত খাদ্যদ্রব্য পাওয়া যায়। পরে এসব শিশু খাদ্য ধ্বংস করা হয়। এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ভেজাল পণ্য রাখার দায়ে জরিমানা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শেখ সাদী। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে আরো উপস্থিত ছিলেন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাটের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন সহ আইনশৃঙ্খলার সদস্যবৃন্দ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লালমনিরহাটের সরকারি পরিচালক মোহাম্মদ শেখ সাদী জানান, আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হচ্ছে। এবং ব্যবসায়িক আইন-কানুন সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo