• সমগ্র বাংলা

জামালপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ৬ মামলার রায়, তিন আসামির যাবজ্জীবন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এ ছয়টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব মামলায় অপহরণ, ধর্ষণ ও যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম পৃথক মামলাগুলোর রায় ঘোষণা করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, জামালপুর সদর থানার একটি মামলায় বিলকিস বেগমকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি ছানোয়ার হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং ৯(১) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।অপর একটি মামলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সাজমুলকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

বকশীগঞ্জ থানার অপহরণ মামলায় অপহৃতাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোখলেছ ও মমিন মিয়াকে পৃথক দুটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। একই ঘটনায় আসামি মিন্টু মিয়াকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়। আদালতের আদেশ অনুযায়ী তার সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে।

অন্য একটি মামলায় স্ত্রীকে এক লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন ও মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আজি রহমানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, মোট ছয়টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব মামলায় মোট ছয়জন আসামি ছিলেন। তাদের মধ্যে দুইজন পলাতক রয়েছেন।

তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলোতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে এসব রায় দিয়েছেন।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo