• সমগ্র বাংলা

ফরিদপুরে গণধর্ষণ ও ধর্ষণ মামলার দুই রায়ে তিন জনকে যাবজ্জীবন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে গণধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানার দন্ড দিয়েছেন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই দিনে ধর্ষণ মামলার ওপর রায়ে আরো এক ব্যক্তিকে একই দন্ড দেয়া হয়।

পাবলিক প্রসিকিউটর এডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন জানান, ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর এলাকার এক নারীকে গণধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদন্ড এবং এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সুমন মোল্লা এবং ওসমান বেপারী। তারা সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের হাজীডাঙ্গী গ্রামের বাসিন্দা। 

মামলার বিবরণ তুলে ধরে পাবলিক প্রসিকিউটর জানান, ওই নারী আগুন নামের জনৈক ব্যক্তির সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ২০২৪ সালের ১৭ অক্টোবর পাশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকায় যান। কিন্তু দীর্ঘ সময় ধরেও প্রেমিক তার সাথে যোগাযোগ না করলে আসামিরা তাকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে নিয়ে আসে। পরে ওই নারীকে শহরের ভাটিলক্ষীপুর এলাকার একটি বাড়িতে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ২১ অক্টোবর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে ২০২৬ সালের ২৩ আগষ্ট রায় ঘোষণা করেন আদালত।

পাবলিক প্রসিকিউটর আরো জানান, একই দিনে ওই আদালতেই অপর একটি ধর্ষণের ঘটনায় রাসেল মন্ডল নামের এক যুবককে অনুরূপ দন্ড দেয়া হয়েছে। রাসেল কোতোয়ালি থানার আইকন গ্রামের সিরাজ মন্ডলের পুত্র। 

২০২৩ সালের ২৬ নভেম্বর ওই আসামী তাম্বুলখানার এক কিশোরীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ২৭ নভেম্বর আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন ভিকটিমের পিতা। 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo