• সমগ্র বাংলা

হাকিমপুরে মাদক মামলায় ২ জনের কারাদণ্ড, বিভিন্ন মামলায় আরও ৭ জনকে আদালতে প্রেরণ

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার এবং ওয়ারেন্টভুক্ত আরো ৭জন আসামিকে আদালতে পাঠিয়েছে স্হানীয় থানা পুলিশ।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় গতকাল শনিবার বৈগ্রাম এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে  শাহ আলম (৫২) একই গ্রামের মৃত শাহারিরের ছেলে দেলোয়ার হোসেনকে (৪৫) ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/২৯(ক) ধারায়  সাকিল হোসেন সজিবকে (২৭) গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাজিব রহমান (৩০),  আতিকুর রহমান রিফাত (২০), আরিফুল ইসলাম (৩২). আশরাফুল ইসলাম (৩৮),  আরিফুল ইসলাম সাগর (৩২) এবং সজিব হোসেন ওরফে সজিবকে (২৬) গ্রেপ্তার করে আদালতে তুলে দিয়েছেন তারা।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo