ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর খানসামায় প্রতারনা করে অর্থ হাতিয়ে নেবার সময় ওয়াকিটকিসহ ২জন ভূয়া পুলিশকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বিভিন্ন উপকরণ।
আজ রবিবার জেলা পুলিশের মিডিয়া উইং প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল ২২ আগষ্ট শনিবার খানসামায় ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া চেয়ারম্যান পাড়ায় সাইফুল ইসলামের বসতবাড়িতে পুলিশ পরিচয়ে প্রতারনা করে অর্থ হাতানোর চেষ্টার সময় খানসামা থানা পুলিশ ঘটনাস্হলে পৌছে আশরাফুল ইসলাম এবং মানিক হোসেন নামে ২ জনকে আটক করে।
আশরাফুল ইসলাম (৪৬), ঠাকুরগাঁও জেলা সদরের গোয়ালপাড়া পূর্ব শান্তিনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং মানিক হোসেন (৪৫) একই এলাকার বাংরোট গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
এসময় ওই ২ জনের কাছে কালো-লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন একটি ১৫০সিসি পালসার মোটর সাইকেল, ২ টি কালো রঙের BAOFENG ব্র্যান্ডের BF-888S মডেলের ওয়াকিটকি (ওয়্যারলেস সেট), ৫টি মোবাইল ফোন, প্রিমিয়ার ব্যাংকের ৩০ হাজার টাকার একটি চেকের পাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২ টি এটিএম কার্ড, ১টি কালো রঙের স্কুল ব্যাগ জব্দ করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)