• সমগ্র বাংলা

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে,  শুক্রবার (২১ আগস্ট) দিবাগত গভীর রাতে ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ মশাল মিছিলের আয়োজন করা হয়। ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন যুবক মশাল নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও দলীয় স্লোগান দিচ্ছেন।

যোগাযোগ করা হলে ছাত্রলীগ নেতা সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান জানান, ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলা দিবস উপলক্ষে তার নির্দেশেই ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ কর্মী কায়েসের নেতৃত্বে এ মিছিল পরিচালিত হয়।

অন্যদিকে, নিষিদ্ধ সংগঠনের এই মিছিলের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু জানান, ঘটনার বিষয়ে তাদের কাছে পূর্বে কোনো তথ্য ছিল না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও মিছিলের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo