ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : অসংগতির অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গঠিত ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ঘোষণা করেছে জেলা বিএনপি। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা বিএনপির প্যাডে জারি করা চিঠিতে বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনাটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বোয়ালমারী উপজেলার আওতাধীন নবগঠিত সবকটি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন জানান, নতুন গঠিত কমিটিগুলোতে কিছু গঠনতন্ত্র ও সাংগঠনিক অসংগতি পরিলক্ষিত হওয়ায় সাময়িকভাবে উপজেলার সব ইউনিয়ন কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউজ ডেস্কঃ মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এ...
নিজস্ব ডেস্ক : চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে ...
নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

মন্তব্য (০)