• সমগ্র বাংলা

দিনাজপুরে যৌথ অভিযানে সাড়ে ৩৮ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার, আটক ৪

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় অভিযানে চালিয়ে প্রায় ৩৮ কোটি লাখ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবির ৪২ ব্যাটালিয়ন। জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে তারা। জব্দ করা হয়েছে পরিবহন ব্যবহৃত প্রাইভেটকারসহ ২টি মোটর সাইকেল। 

বিজিবির  ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের উদ্ধৃতি দিয়ে বিজিবির জন সংযোগ বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ আগস্ট বিজিবি ক্যাম্প, র‌্যাব-১৩ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে যৌথ অভিযানিক দল জেলার চিরিরবন্দরের আমবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৪ জনকে আটক করে তাদের কাছ থেকে ৩টি কাচের জারে সংরক্ষিত ( তরল, দানাদার এবং পাউডার আকারে) ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে৷ এসময় ১টি প্রাইভেটকার, ২টি মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন এবং ৬টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে । বিদেশে পাচারের উদ্দেশ্যে বহন করা ওই সাপের বিষসহ উদ্ধার সামগ্রীর দাম ধরা হয়েছে ৩৮ লাখ ৫৭ হাজার ৩ হাজার ৮০০ টাকা। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা শেষে নিশ্চিত হয়েছে উদ্ধারকৃত সামগ্রী সাপেরই বিষ।

আটক ব্যক্তিরা হলো, চিরিরবন্দর উপজেলার দামুর গ্রামের মোকলেসুর হকের ছেলে  জাহাঙ্গীর আলম (৪৩), জেলা শহর ছোট গুড়গোলা মহল্লার মৃত এ কে এম শহিদুল ইসলামের ছেলে সালাউদ্দিন সান্জু (৪১), ফুলবাড়ীর বেকদিঘী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে  আনিছুর রহমান (৫৫) এবং বিরামপুরের কৃন্দনহাট গ্রামের মৃত মোবারকের ছেলে উজ্জল আলী (৫৪)।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, আটককৃতরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য।  ইতোপূর্বে বিভিন্ন সময়ে তারা পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচার করেছে। 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo