ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে রিক্সার গ্যারেজ লুটের ঘটনার মামলা তুলে না নেওয়ার জের ধরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার সাহলে নগর এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার রাজা মাস্টারের ছেলে।
এলাকাবাসী জানান, চব্বিশের গণ-অভ্যুত্থান আন্দোলনে যোগ দেয়ায় বুলবুলের গ্যারেজে সিফাত বাহিনী লুটপাট করে। এঘটনায় সিফাতকে প্রধান আসামী করে বন্দর থানায় একটি মামলা করে। মামলা তুলে নিতে প্রায় হুমকি দেয় বুলবুলকে। রাতে সালেহনগর এলাকাতে বুলবুলকে একা পেয়ে মামলা তুলে নিতে ফের হুমকি দেয় সিফাত ও সঙ্গে থাকা তার লোকজন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা ঘটে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে আশেপাশে লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জামাল উদ্দীন বলেন,এই হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
নিউজ ডেস্কঃ মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এ...
নিজস্ব ডেস্ক : চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে ...
নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

মন্তব্য (০)