• সমগ্র বাংলা

গোপালপুরে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ চাতুটিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিমসহ এক সহযোগীকে আটক করেছে গোপালপুর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে নগদা শিমলা ইউনিয়নের চর শিমলা এলাকা থেকে রেজাউল করিমকে আটক করা হয়। আটক রেজাউল করিম রেজা একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে।

অভিযানের সময় তার সঙ্গে থাকা সহযোগী ও মোটরসাইকেলচালক গুলিপেঁচা গ্রামের লিয়াকত আলীর ছেলে মনিরুজ্জামান মুন্নাকেও আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, রেজাউল করিম দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান বলেন, আমি ছুটিতে আছি। আমি এখানে নতুন এসেছি, তাই তাকে চিনি না। তবে এটিইওর (সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) কাছ থেকে ঘটনাটি নিশ্চিত হয়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, এ ঘটনায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo