ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলোচিত শিশু মাহফুজা হত্যার ১৮ দিন পরও প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরে।
এরই মধ্যে অভিযুক্তের পরিবারের বাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
জেলার নগরকান্দা উপজেলার তারাকান্দি গ্রামে গত পহেলা আগস্ট সাত বছরের শিশু মাহফুজার মরদেহ উদ্ধারের পর তার বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। তবে ১৮ দিনেও এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় উদ্বিগ্ন নিহতের স্বজনরা।
অন্যদিকে, অভিযুক্ত পরিবারের দাবি, এই ঘটনার পর তাদের বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালংকার, গবাদিপশু, নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করেছেন তারা ।
এ বিষয়ে নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ জানান, “একটি অপরাধের পর আরেকটি অপরাধ কোনোভাবেই কাম্য নয়। প্রত্যেকটি অপরাধকে আমরা সমান চোখে দেখছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)