ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে গাঁজা ও ইয়াবাসহ মমিনুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মমিনুল ওই গ্রামের আব্দুল জলিল ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পান্ডুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের মমিনুল ইসলামের বসতবাড়ীতে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের খবর পায় থানা পুলিশ। এরপর অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে মাদক কারবারি মমিনুল ইসলামকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৭১ হাজার ১'শ টাকাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)