ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রকৃত ঘটনা আড়াল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী।
সোমবার (১৭ আগস্ট) দুপুর উপজেলার এমসি বাজার জপ্তার পুকুরপাড় এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী ব্যারিস্টার খোরশেদ আলমের দাবি, প্রায় ৫৪ বছর আগে তার বাবা প্রয়াত মজিবুর রহমান মাস্টার মুলাইদ মৌজায় ১৭ শতাংশ এবং মাওনা মৌজায় ৭১ শতাংশ জমি ক্রয় করেন। পরে ওই জমি তার বাবার নামে নামজারি করা হয়। এরপর থেকে দীর্ঘদিন ধরে জমিগুলো তারা ভোগদখল করে আসছিলেন। ২০১৩ সালে তার বাবা মারা যাওয়ার পর উত্তরাধিকারসূত্রে তারাই জমিগুলো ভোগদখল করে আসছেন। সম্প্রতি নিজেদের দখলীয় জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করলে কয়েকজন সেখানে বাধা দেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরো জানান , প্রতিপক্ষরা জমি নিয়ে প্রকৃত ঘটনা গোপন রেখে তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের অপপ্রচার চালাচ্ছে। তিনি এই ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং সঠিক তদন্তের মাধ্যমে সত্য উন্মোচনের দাবি জানান।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)