• সমগ্র বাংলা

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার চায় বিএনপি: নিলোফার চৌধুরী মনি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার করা হোক, বিএনপিও সেটাই চায় বলে মন্তব্য করেছেন দলটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। তিনি জানান, দেশে ফিরে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, তবে আদালতের রায় সবাইকে মেনে নিতে হবে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জামালপুর শহরের বাগেরহাটা এলাকায় জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নিলোফার চৌধুরী মনি বলেন, বর্তমান সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। বিএনপিও চায় তিনি দেশে ফিরে আসুন। তিনি আইনের আওতায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। তবে বিচারে যে রায় হবে, তা সবাইকে মেনে নিতে হবে। কারণ, দেশের কোনো মানুষই বিচার বিভাগ বা আইনের ঊর্ধ্বে নয়। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের কাছে আমরা আমাদের আসামিকে ফেরত চাইছি। আইনি প্রক্রিয়ায় একজন আসামির সঙ্গে যেমন আচরণ করা উচিত, বাংলাদেশ সরকার তার সঙ্গে তেমনই আচরণ করবে।

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, একটি দেশের সঙ্গে আরেকটি দেশের কূটনৈতিক সম্পর্ক থাকা জরুরি। দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্যই তিনি সেখানে যেতে পারেন। এ সময় তিনি একটি আঞ্চলিক প্রবাদ উল্লেখ করে বলেন, বিড়ালের ওপর রাগ করে লবণ-ভাত খেয়ে লাভ নেই। আমাদের তিন দিকেই ভারত, তাই প্রতিবেশী হিসেবে তাদের এড়িয়ে যাওয়ার বা বাতিল করার কোনো সুযোগ নেই। এই সফরের সঙ্গে শেখ হাসিনার বিচারের কোনো সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট করেন।

বিএনপি কখনোই প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি জানান, দলটি সবসময় আইন ও বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্পূর্ণ আস্থাশীল এবং আদালতের রায়কে সম্মান করে।

অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানাসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চ...

১

নিউজ ডেস্কঃ মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এ...

image

এমপির গাড়িতে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য লাগেনি মাথায়

২

নিজস্ব ডেস্ক : চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে ...

image

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

৩

নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...

image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

৫

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

  • company_logo